,

মেসিদের বিশ্বকাপ শিরোপা উদযাপনের ‘মহড়া ম্যাচ’

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়াদের জার্সিতে বসেছে থ্রি স্টার। ওই থ্রি স্টার জার্সিতে শুক্রবার সকালে প্রথমবার মাঠে নামে আলবিসেলেস্তেরা। সেখানে পানামার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আকাশি-সাদা জার্সির দল।

ম্যাচ ছাড়িয়ে মেসিদের বিশ্বকাপ শিরোপা উদযাপন বেশি নজর কেড়েছে। এস্তাডিও মনুমেন্টালে প্রথমবার শিরোপা উৎসব করেছেন তারা।

কাতারে বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে বেশ কয়েকদিন শিরোপা নিয়ে উৎসব করেন লিও মেসি, এমি মার্টিনেজ, এনজো ফার্নান্দেজরা। ভক্তদের সামনে ছাদখোলা বাসে উদযাপন করেন, উচ্ছ্বাসে মাতেন, ছিল ভক্তদের উন্মাদনা।

এরপর পানামার বিপক্ষে ম্যাচের অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। নিজ দেশের ভক্তদের সামনে খেলার অপেক্ষায় ছিলেন। মেসিই বলেছিলেন, ‘ওই স্টেডিয়ামে অনেক খেলেছি। কিন্তু এবারের ম্যাচ হবে ভিন্ন। ওই ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’ প্রতিপক্ষ হিসেবে পানামা বড় দল নয়। তারপরও স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়।

ম্যাচ শেষে মেসি-ডি মারিয়ারা রেপ্লিকা ট্রফি নিয়ে ভক্তদের সামনে উচিয়ে উদযাপন করেন। লাইনে দাঁড়িয়ে শিরোপা উৎসবে মাতেন। মেসিকে তার সতীর্থরা কোলে তুলে নেন, কোলে তুলে নেন কোচ লিওনেল স্কালোনিকে।

বিশ্বকাপের মতো লিওনেল মেসি, ডি মারিয়া, ওটামেন্ডিদের স্ত্রী তাদের সন্তানরাও হাজির হয়েছিলেন ওই ম্যাচে। তারাও উৎসবে মাতেন। সব মিলিয়ে পানামার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ যেন ছিল বিশ্বকাপের জয় উদযাপনের মহড়া ম্যাচ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট