,

এবার ভিলেন হয়ে আসছেন শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : এবার নায়িকার মুখোশ ছেড়ে সিনেমায় ভিলেন বা খলনায়িকা হয়ে আসতে চলছেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে দেখা যায় তাকে। এতে জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। পরিচালক রাজর্ষি দের ‘সাদা রঙের পৃথিবী’ সিনেমায় এমন রূপে ধরা দেবেন এই নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, মুক্তি মণ্ডপ নামে একটি বিধবা আশ্রমকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সাদা রঙের পৃথিবী সিনেমার প্রেক্ষাপট। সিনেমার একটি বড় অংশের শ্যুটিং হবে বারাণসীতে। ইতিমধ্যেই কাস্ট অ্যআন্ড ক্রু-কে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন পরিচালক। সেখানে বিশ্বনথের মন্দিরে পুজো দিয়ে শুরু হচ্ছে সিনেমার শ্যুটিং।

দ্বৈত চরিত্রের জন্য শ্রাবন্তীকে ভাবা সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন পরিচালক রাজর্ষি দে। রাজর্ষির মতে, শ্রাবন্তী একজন প্রতিভাবান শিল্পী। পর্দায় একজন মিষ্টি বা রোমান্টিক নায়িকা হিসাবেই দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত শ্রাবন্তী। এবার সেই ছকভাঙা চরিত্র থেকে বেরিয়ে শ্রাবন্তীর নতুন পরিচয় তৈরির চেষ্টাই করছেন পরিচালক রাজর্ষি দে। একদিকে দেবী চৌধুরানির মতো চরিত্র তো অন্যদিকে প্রথমবার নেগেটিভ ভূমিকায় পর্দায় আবির্ভাব ঘটবে শ্রাবন্তীর।

শ্রাবন্তী ছাড়াও রাজর্ষির সিনেমাতে অভিনয় করছেন অরিন্দম শীল, সৌরসেনী মৈত্র, দেবলীনা কুমার, ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো টলিপাড়ার নামজাদা তারকারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯