,

কারাবন্দি রিজভীর বাসায় বিএনপির ইফতারসামগ্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, কারাবন্দি রুহুল কবির রিজভীর বাসায় ইফতারসামগ্রী পাঠিয়েছে দলটি। তিনি ছাড়াও দলের আরও ৩৫ কারাবন্দি নেতার বাসায় এ ইফতারসামগ্রী পাঠিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ শুক্রবার এসব নেতাদের বাসায় ইফতারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

রিজভী ছাড়াও যাদের বাসায় ইফতারসামগ্রী পাঠানো হয়েছে তারা হলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সাবেক ছাত্রনেতা মিয়া নূর উদ্দীন অপু, যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, আলী আকবর চুন্নু, যুবদলের বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহ-সভাপতি ইউসুফ বিন জলিল, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিশনার হারুন-অর-রশিদ হারুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মহানগর বিএনপি নেতা মকবুল হোসেন টিপু, আরিফুর রহমান আরিফ, আব্দুল কাদের, লোকমান হোসেন ফকির, ইসমাঈল হোসেন, আবুল বাশার, হুমায়ুন কবির হোসেন, ফরহাদ রানা।

এ তালিকায় আরও আছেন সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, ছাত্রদলের সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসাইন, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, ঢাকা মহানগর ছাত্রদলের শেখ খালিদ হাসান জ্যাকিসহ ৩৬ নেতা।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাবন্দি সিনিয়র নেতাদের বাসায় তাদের পরিবারের জন্য ইফতারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না