,

শামীম ওসমান হাসপাতালে ভর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২২ মার্চ) রাতে গুলশানের বাসভবনে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন তিনি। পরে বৃহস্পতিবার সকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।

সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি গণমাধ্যমকে হাসপাতালে ভর্তির কথা জানান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। আমি বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর কাছে এবং দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই। সৃষ্টিকর্তা সহায় হলে সকলের দোয়ায় তিনি নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

এদিকে শামীম ওসমানের একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়ন গণমাধ্যমকে বলেন, ‘প্রথমিকভাবে বাবার অসুস্থতায় ঘাবড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আব্বু এখন ভালো আছেন। গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি, আশা করছি শুক্রবার তাকে রিলিজ দিয়ে দেবেন চিকিৎসকরা।’

তিনি আরও বলেন, ‘এর আগে বাবার একটি অস্ত্রোপচার হয়েছিল। সেখানে তিনি ব্যথা অনুভব করায় চিকিৎসকের কাছে নেওয়া হলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন।’

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী