,

পার্লামেন্টে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে দেশটির পার্লামেন্ট থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপরেই তাকে লোকসভার এমপি থেকে অযোগ্য ঘোষণা করা হলো। লোকসভা সচিবালয়ও তার নির্বাচনী এলাকা শূন্য ঘোষণা করেছে।

লোকসভার পক্ষ থেকে বলা হয়েছে, শ্রী রাহুল গান্ধী, কেরালার ওয়েনাদ সংসদীয় নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী লোকসভার সদস্য- তার দোষী সাব্যস্ত হওয়ার তারিখ থেকে অর্থাৎ ২৩ মার্চ, ২০২৩ থেকে লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

২০১৯ সালে এক নির্বাচনী প্রচারণার সময় মোদির পদবি নিয়ে মন্তব্য করার কারণে রাহুলের বিরুদ্ধে বৃহস্পতিবার ওই রায় হয়। গত সাধারণ নির্বাচনের আগে ২০১৯ সালে কর্ণাটক রাজ্যে এক নির্বাচনী প্রচারণায় রাহুল বলেছিলেন, সব চোরেরা কেন তাদের পদবিতে মোদি ব্যবহার করে? নিরাভ মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি।

তবে এর আগে গতকাল রায়ের পর কংগ্রেস জানায়, রাহুলকে নিশ্চুপ করার প্রচেষ্টায় লাভ হবে না। তারা এই মামলার বিরুদ্ধে লড়ে যাবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট