,

পার্লামেন্টে অযোগ্য হচ্ছেন রাহুল গান্ধী?

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে হওয়া মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার গুজরাটের সুরাটের একটি আদালত এই রায় ঘোষণা করেন। এই নিয়ে রাহুল সাংসদ পদে অযোগ্য হতে পারেন বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের এই রায়ের ফলে দেশটি আইন অনুযায়ী রাহুলকে পার্লামেন্টের সংসদ সদস্য হিসেবে অযোগ্যতার ঝুঁকিতে ফেলেছে। তবে কংগ্রেস বলছে, রাহুলকে নিশ্চুপ করার প্রচেষ্টায় লাভ হবে না। তারা এই মামলার বিরুদ্ধে লড়ে যাবে।

বিবিসি বলছে, ইতোমধ্যে রাহুল ৩০ দিনের জন্য জামিন পেয়েছেন। এ সময়ের মধ্যে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। ২০১৯ সালে এক নির্বাচনী প্রচারণার সময় মোদির পদবি নিয়ে মন্তব্য করার কারণে রাহুলের বিরুদ্ধে এ রায় দিয়েছে গুজরাটের ওই আদালত।

গত সাধারণ নির্বাচনের আগে ২০১৯ সালে কর্ণাটক রাজ্যে এক নির্বাচনী প্রচারণায় রাহুল বলেছিলেন, সব চোরেরা কেন তাদের পদবিতে মোদি ব্যবহার করে? নিরাভ মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট