,

আমি অন্যায় করিনি, অন্যায়টা আমার সঙ্গে হয়েছে : শাকিব খান

news-image

অনলাইন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান বলেছেন, ‘অভিনেতার বাইরে আমিও একজন মানুষ। আমার পরিবার আছে, সন্তান আছে, আত্মীয়-স্বজন আছে। শুরুতে যখন অভিযোগগুলো আনা হয়, আমি বার বার বলছিলাম, এটা একটা ট্র‌্যাপ, যা অস্ট্রেলিয়াতেই শেষ হয়ে গেছে। কিন্তু নানা ধরনের বিভ্রান্তিমূলক সংবাদের কারণে আমার পরিবার দুশ্চিন্তায় ছিল। তাদের মুখ দেখাতে কষ্ট হয়েছে। অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সঙ্গে হয়েছে।’

সাম্প্রতিক ইস্যু নিয়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা পরবর্তী সংবাদ সম্মেলনে শাকিব বলেন, ‘শুধু রিল কিংবা পর্দায় নয়, রিয়েল লাইফেও যারা সত্যের পক্ষে থেকে লড়াই করেন, প্রতিবাদ করেন—তাদেরই জয় হয়। আজকেও আমাদের জয় হলো। যারা অসত্য ও ভিত্তিহীন অভিযোগ নিয়ে এসেছিল, তারা কিন্তু পালিয়েছেন।’

ডিবি অফিস ও আদালতে যাওয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অসত্য অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো নিয়ে ডিবি অফিসে গিয়েছি। সেখানে ডিবি প্রধান হারুন সাহেবের সঙ্গে কথা বলেছি। আজকে আদালতে গিয়েছিলাম। তারা আমার মামলাটি গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা আশ্বাস দিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিত এ ঘটনার পেছনে আর কারা কারা আছেন, ইনভেস্টিগেশনে সব বেরিয়ে আসবে।’

শাকিব বলেন, ‘হেসেল সহ্য করার ক্ষমতা কারো থাকে না। কিন্তু আমার মনে হয়েছে, আর মুখ বুজে সহ্য করব না। এজন্যই সেদিন বলেছি, বোবা সেজে থাকার আর সময় নেই। মন সাঁয় দেয় না, তিন চারদিন ধরে কারো ঘুম নাই; তবুও ভিড় ঠেলে আজ আদালতে হাজির হয়েছি।’

দেশের শিল্পী-কলাকুশলীদের উদ্দেশে শাকিব বলেন, ‘শিল্পীদের বিরুদ্ধে প্রায় সময় দেখি এসব অন্যায় অভিযোগ। আমি তাদের একটা বার্তা দিতে চাই, এসব আর সহ্য করো না। একটু হেসেল হলেও তা সহ্য করে প্রতিবাদ করো। দেশে আইন আছে, প্রশাসন আছে—বিচারটা পাবে।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না