,

মোটরসাইকেলের গতিসীমা ৩০ কিলোমিটার, পর্যালোচনার পরামর্শ

news-image

নিজস্ব প্রতিবেদক : শহরে মোটরসাইকেলের গতিসীমা ৩০ কিলোমিটার নির্ধারণের বিষয়টি পর্যালোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প নিয়ে আলোচনার সময় গতিসীমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। তখন তিনি এই নির্দেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে মন্ত্রী বলেন, এখন মানুষ নানা কাজে মোটরসাইকেল ব্যবহার করছে। দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহার করেন অনেকেই। পণ্য পরিবহনেও অনেক সময় মোটরসাইকেল ব্যবহার করা হয়। তাই সামগ্রিক বিবেচনায় প্রধানমন্ত্রী মোটরসাইকেলের গতিসীমা বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। বিষয়টি ভালোভাবে অবগত নন জানিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিপালনের কথা জানান। যেহেতু বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন তাই একনেক সভা শেষে বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি।

বেপরোয়া গতি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে করা হয়েছে ‘মোটরসাইকেল চলাচল নীতিমালার’ খসড়া। এতে শহরের মধ্যে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটার করার প্রস্তাব রাখা হয়েছে।

খসড়া প্রকাশের পর থেকেই এর সমালোচনা শুরু করেছেন অংশীজনরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট