,

বিদেশিদের কথায় দেশের মানুষ ভোট দেবে না, বিএনপিকে ওবায়দুল কাদের

news-image

বাসস : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যতই নালিশ করুক, বিদেশিদের কথায় বাংলাদেশের মানুষ ভোট দেবে না।’

আজ রাজধানীর বংশালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বংশাল ও কোতোয়ালি থানার পাঁচটি ওয়ার্ড ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দীন রানার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিদেশিদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে তাদের দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট চুরির অপবাদ দিয়েছেন। প্রতিমাসে সেদেশে গণগুলি বর্ষণের ঘটনা ঘটে। যা গণতন্ত্রের ওপর আঘাত।’

বিদেশিদের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অন্যের সমালোচনা করার আগে নিজের দেশের ভেতরের চিত্রটা দেখা উচিত। বাংলাদেশ ক্রমান্বয়ে ত্রুটিমুক্ত করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকীকরণে আইনগতভাবে নির্বাচন কমিশন গঠন করেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে, লবিস্ট নিযোগ করেছে। বিএনপি ভুয়া ও জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। সুষ্ঠু ভোট হলে শেখ হাসিনা আবারও বিজয়ী হবেন।’

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন কাঁদায় আটকে গেছে। আন্দোলনের এ গাড়ি আর উঠবে না। তাদের আন্দোলনে জনগণ নেই। নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ। তাই তাদের এখন অবলম্বন ষড়যন্ত্র, নাশকতা ও চোরাগোপ্তার পথ। সেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার মতো দেশে এত উন্নয়ন কোনো নেতা করতে পারেননি।’

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী