,

আমাকে নিশ্চিত করো, ওইপারে আসলেই সুখ আছে: মাহি

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি কিছুদিন পরই মা হতে যাচ্ছেন। এরই মাঝে স্বামীর সঙ্গে হজ করার পর দেশে ফিরতেই অপ্রত্যাশিত গ্রেফতার হন তিনি। যদিও গ্রেফতার হওয়ার দিনই জামিনে মুক্তি পান।

এ অভিনেত্রী ঝড় ঝঞ্ঝা পার করে হলেও ভেঙে পড়েননি। বেশ স্বতঃস্ফূর্তভাবেই দিন পার করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়ও রয়েছেন। এবার সুখের প্রসঙ্গে কিছু কথা তুলে ধরলেন নিজের ফেসবুক পেজে।

সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ফেসবুক প্রোফাইলে নিজের একটি ছবি পোস্ট করেন মাহি। আর ক্যাপশনে লেখেন, ‘সুখ যদি থাকে সাত সমুদ্রের ওই পারে, তাহলে এই সাতটা সমুদ্র পাড়ি দেওয়া আমার জন্য এক পলকের ব্যাপার।’

এর পরই ‘অগ্নি’ খ্যাত নায়িকা লেখেন, ‘শুধু নিশ্চিত করো আমাকে, ওইপারে আসলেই সুখ আছে।’ এর পরই জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোটিকন।

অভিনেত্রীর এ পোস্ট মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। তারা বিভিন্ন রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন প্রিয় তারকাকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট