,

সরকার ২৮টি গুমের অভিযোগ খতিয়ে দেখছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গুমের ২৮টি অভিযোগ সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার ফোরাম বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

শাহরিয়ার আলম বলেন, সরকারের কাছে জাতিসংঘের দেওয়া ৭৮ ভুক্তভোগীর তালিকা রয়েছে। এ তালিকায় থাকা ১০ জনের পরিবার পুলিশকে সহযোগিতা করতে রাজি হয়নি এবং ১০ জনকে পরে পাওয়া গেছে।

জাতিসংঘের করা ‘গুমের’ তালিকার বিষয়ে নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, ‘সিভিল সোসাইটির একশ্রেণির সংস্থা তাদের রাজনৈতিক এজেন্ডা লুকিয়ে মানবাধিকার সংস্থা হিসেবে নিজেদের পরিচয় দেয়। আমরা বারবার অধিকারকে (মানবাধিকার সংস্থা) ভুক্তভোগীদের বিস্তারিত বিবরণ জানাতে বলেছি, কিন্তু তারা তা দেয়নি। কেউ কি আমাকে ভুক্তভোগীদের তালিকা দিতে পারবেন?’

মতবিনিময় সভায় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক নুর খান লিটন বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান না করে সরকারের উচিত অভিযোগের তদন্ত করা।’

দেশের ২০টি মানবাধিকার সংস্থার যৌথ প্ল্যাটফর্ম মানবাধিকার ফোরাম বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে মানবাধিকার সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। মতবিনিময় সভায় প্রতিবেদনটির খসড়া উপস্থাপন করা হয়।

এ প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৫৬ জন ‘গুমের’ শিকার হয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট