,

মধ্যরাতে শাকিবের হোটেলকক্ষে ওই নারী কী করছিলেন, প্রশ্ন বুবলীর

news-image

বিনোদন প্রতিবেদক : গত সপ্তাহে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের একজন।

এ নিয়ে শাকিব খান-রহমত উল্লাহর মধ্যে তীব্র মনস্তাত্ত্বিক লড়াই শুরু হয়েছে। তবে বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী।

বুবলীর ভাষ্য, শাকিবকে নানাভাবে বিতর্কিত করা হচ্ছে। তিনি বলেন, শাকিব খান একজন অভিনয়শিল্পী, যিনি কিনা প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানান বিতর্কের সৃষ্টি করা হচ্ছে। অনেক বছর আগের ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি সিনেমার শুটিং চলাকালীন শাকিব খানের ব্যাপারে বিস্তর তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেকে প্রডিউসার দাবি করে এক ব্যক্তি তাকে নিয়ে নানান অভিযোগ করছেন।

অভিযোগ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, “আচ্ছা শুটিং চলাকালীন এত এত অভিযাগ যখন টের পেয়েছিল উনারা, তাহলে কেন তখন তাকে বাদ দেওয়া হলো না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না? দু্ই পক্ষের কথা শোনা হলো না? ২০১৬ সালের অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিংয়ের পর ২০১৮ সালে শাকিব খান তার ‘সুপার হিরো’ নামের আরেকটি সিনেমার শুটিং সম্মানের সাথে প্রায় ২০ দিনে অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। উনি যদি কোনো ব্যাপারে গিল্টি থাকতেন তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাকে তখন শুটিংয়ের পারমিশনই দিত না, শাকিব খান নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।”

খাবার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘তার খাবার খাওয়া নিয়ে বলা হচ্ছে, উনি কি ডায়মন্ডের খাবার খেতেন যেটা নিয়েও অভিযোগ যে, অনেক ব্যয় হতো!’

বুবলী বলেন, ‘মধ্যরাতে তার হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে বলা হচ্ছে, মধ্যরাতে তার হোটেলকক্ষে ওই নারী কী করছিলেন? কী তার বা তাদের উদ্দেশ্য ছিল? এত বছর কেন ওসব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না! এখন কেন এই প্রডিউসার দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন? আর দেশে হোক বা বিদেশে! যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, খাতায় নাম উঠতেই পারে, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে, উভয় পক্ষের প্রমাণাদি নিয়ে।’

প্রশ্ন রেখে বুবলী বলেন, “কথা হলো, হঠাৎ এত অভিযোগের ভাণ্ডার কেন? কী চাচ্ছে? শিডিউল? মুভি শেষ করে দেওয়া? আমার জানামতে শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’-এর শিডিউল কয়েকবারই দিয়েছেন, কিন্তু শুটিং হয়নি। এখনো যদি শিডিউল চাওয়া হয় সিনেমা শেষ করতে, উনি অবশ্যই শিডিউল দেবেন, কারণ তিনি পেশাগত জায়গায় যথেষ্ট ডেডিকেটেড। তা না হলে ২৪ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন না। কারণ একজন সফল শিল্পী এক দিনে তৈরি হয় না।”

অভিনেত্রী বলেন, ‘কয়েক বছর ধরে দেখছি, একটা চক্র কিছুদিন পর পরই শাকিব খানকে নিয়ে উঠেপড়ে লাগে। নানা চক্রান্তে মেতে ওঠে। বিষয়টা যেন এমন, তাকে হটিয়ে দিতে পারলেই আমরা রাজা। কিন্তু তার লাখো কোটি ভক্তরা কখনোই তা হতে দেয়নি। দেবেও না। সব সময়ই তারা তাকে আগলে রাখে। শক্তি দিয়ে এগিয়ে নেয়।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট