,

রেকর্ড গড়েও জেতা হলো না বাংলাদেশের, ম্যাচ পরিত্যক্ত

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪৯ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৬০ বলে শতক হাঁকার মুশফিকুর রহীম। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। বাংলাদেশের দেওয়া ৩৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা হয়নি আইরিশদের। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। বাংলাদেশের ইনিংস চলাকালীন খেলা বন্ধের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে বাংলাদেশেল ইনিংস শেষ হতেই নামে বৃষ্টি। পরে ম্যাচটি আর শুরু করা সম্ভব হয়নি। তাই আম্পায়ররা ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন।

ম্যাচটি জিততে না পারলেও বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে ম্যাচটি। এই ম্যাচেই বাংলাদেশ পেল সর্বোচ্চ দলীয় সংগ্রহ ও দ্রুততম ব্যক্তিগত শতক। মুশির বিস্ফোরক ব্যাটিংয়ের দিনে অর্ধশত করেছেন দুজন। লিটন ৭১ বলে করেন ৭০ রান। শান্তর ব্যাট থেকে আসে ক্যারিয়ারসেরা ৭৩ রান। গত ম্যাচে অভিষেকে ৯২ করা হৃদয় আজ খেলেছেন ৩৪ বলে ৪৯ রানের আগ্রাসী ইনিংস।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট