,

রহমত উল্ল্যাহর বিরুদ্ধে শাকিবের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণ’ এর অভিযোগ তুলেছেন এক প্রযোজক। অভিযোগের এ খবর প্রকাশ্যে আসায় গুলশান থানায় গতরাতে মামলা করতে যান শাকিব। কিন্তু থানা পুলিশ মামলা না নেওয়ায় আজ তিনি ডিবি কার্যালয়ে আসেন বিকেলে। ডিবি পুলিশের তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ।

ডিবি পুলিশ জানিয়েছে, নায়ক শাকিবের অভিযোগ তদন্ত করে দেখা হবে।

নায়ক শাকিব চলে যাওয়ার পর তার অভিযোগ সম্পর্কে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, অভিনেতা শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তিনি আমাকে ফোন করে যোগাযোগ করেছিলেন।

তিনি ফোনে বলেন, ডিবি পুলিশ অনেক চাঞ্চল্যকর ঘটনা তদন্ত করে, তার একটি ব্যক্তিগত অভিযোগ রয়েছে সেটি তিনি আমাদের জানাতে চান। এরপর একটি লিখিত অভিযোগসহ ডিবি কার্যালয়ে আসেন নায়ক শাকিব।

ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন বলেন, আবেদনে শাকিব দাবি করেছেন- রহমত উল্ল্যাহ কোনও প্রযোজক না। রহমত উল্ল্যাহ প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমি বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান, আমরা সেটা খতিয়ে দেখব, তদন্ত করে দেখবো। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিললে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

নায়ক শাকিব খান আমাদের কাছে দ্রুত এসেছেন এই কারণে তিনি আশঙ্কা করেছেন যে, যার বিরুদ্ধে তার অভিযোগ সেই কথিত প্রযোজক রহমত উল্ল্যাহ দেশ ছেড়ে পালাতে পারেন, এরকম কথা তিনি নাকি শুনেছেন। নায়ক শাকিব খানের দাবি, রহমত উল্ল্যাহ কোনও প্রযোজক না, তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে। তার দাবি, রহমত উল্ল্যাহ যেন পালাতে না পারে।

আমরা বলেছি আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখবো। বাংলাদেশে আছে কি না তাও তদন্ত করে দেখা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট