,

গভীর রাতে কেন গুলশান থানায় শাকিব খান?

news-image

বিনোদন প্রতিবেদক : ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্ল্যাহর নামে মামলা করতে থানায় হাজির হয়েছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। আজ শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশান থানায় প্রবেশ করেন।

গত বুধবার শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক দাবিদার রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহ-প্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেন তিনি।

এনিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন শাকিব খান। মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সেখানে শাকিব সিনেমাটির শুটিং শেষ করার আশ্বাস দিয়ে মিমাংসার প্রস্তাব দেন বলেও দাবি করেন প্রযোজক রহমত উল্ল্যাহ।

এ বিষয়ে শাকিব খানের বলেন, ‘রহমত উল্ল্যাহ নামে যিনি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করছেন তিনি আসলে এর আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজকক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে।’

তিনি আরও বলেন, ‘প্রযোজক নামধারী এই প্রতারক যেনো দেশ ছেড়ে পালাতে না পারে সে কারণে আইনি ব্যবস্থা নিতে থানায় এসেছি। মিথ্যে অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত যেন অন্যায় অভিযোগকারী দেশ ছাড়তে না পারে সে কারণে এই ব্যবস্থা।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট