,

সাকিবের পর হৃদয়েরও সেঞ্চুরি মিস

news-image

স্পোর্টস ডেস্ক : আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৮১ রানে হারায় তিন উইকেট। সেখান থেকে সেঞ্চুরি মিস করলেও অভিজ্ঞ সাকিব এবং তরুণ তৌহিদ হৃদয় বড় জুটি দিয়েছেন। ঝড়ো ব্যাট করেছেন মুশফিক।

সিলেট স্টেডিয়ামে স্বাগতিকরা ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন তাসকিন আহমেদ ও ইয়াসির রাব্বি। অভিষেক হওয়া হৃদয় ৮৫ বলে ৯২ রান করে আউট হয়েছেন। তার আগে মুশফিকুর রহিম ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। সাকিব ৮৯ বলে ৯৩ রানে করে আউট হয়েছেন। সাকিব-হৃদয় দিয়েছেন ১৩৫ রানের জুটি।

এর আগে ইনিংসের ইনিংসের শুরুতেই অধিনায়ক তামিম ইকবালকে হারায় স্বাগতিকরা। ৯ বলে ৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ১৫ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও ওপেনার লিটন দাস।

তবে দারুণ খেলতে থাকা লিটনের বিদায়ে ভাঙল এই জুটি। ক্যাম্ফারের বলে স্টার্লিংয়ের ক্যাচ হয়ে ফেরার আগে ৩১ বলে ২৬ রান করেন লিটন। তার বিদায়ে ভাঙে ৪২ বলে ৩৪ রানের জুটি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট