,

জ্বলে উঠলেন সাকিব; মিস করলেন সেঞ্চুরি

news-image

খেলা প্রতিবেদক : বরাবরই দেখা গেছে, বিতর্ক তৈরি হলেই ব্যাট বা বল হাতে জ্বলে ওঠেন সাকিব আল হাসান। এবারও তাই হলো। দুবাইয়ে এক খুনের আসামির সোনার দোকান উদ্বোধন করতে গিয়ে বিতর্কিত সাকিব মাঠে ফিরেই খেললেন বিধ্বংসী ইনিংস। তবে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ রয়েই গেল।

সাকিবের ৮৯ বলে ৯ চারে ৯৩ রানের ইনিংসটির অবসান ঘটে হুমের করা অফস্টাম্পের অনেক বাইরের একটা বলকে জায়গায় দাঁড়িয়ে খোঁচা মারতে গিয়ে। এরই সঙ্গে অবসান হলো তৌহিদ হৃদয়ের সঙ্গে তার ১২৫ বলে ১৩৫ রানের চতুর্থ উইকেট জুটির। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ৪ উইকেটে ২১৮ রান।

ওয়ানডে ফরম্যাটে সাকিব আল হাসান সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ বিশ্বকাপে। ওই বছরের ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টনটনে তিনি খেলেছিলেন ১২৪ রানের অপরাজিত ইনিংস। আগের ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে করেছিলেন ১২১ রান। এরপর ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তার অপরাজিত ৯৬ রানের একটা ইনিংস ছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট