,

তৃতীয় স্বামীর মামলায় ফেঁসে যাচ্ছেন শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মনের মানুষ খুঁজে পেতে জড়িয়েছেন একাধিক বিয়েতে। এরপরও পাননি পছন্দের হৃদয়ের মানুষ। তবে তৃতীয় স্বামী রোশান সিংকে যেন জীবন থেকে সরাতেও পারছেন না শ্রাবন্তী।

বিয়ের এক বছর ঘোরার পরেই আলাদা হয়ে যান শ্রাবন্তী রোশান। কিন্তু এখনো পর্যন্ত আইনি বিচ্ছেদ হয়নি তাদের। আদালতে বিবাহবিচ্ছেদের মামলা চলছে দুজনের। যদিও সেই মামলার নিস্পত্তি হয়নি এখনো। এর মধ্যেই স্বামীর করা আরেক মামলায় উল্টো ফেঁসে যেতে পারেন শ্রাবন্তী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক স্ত্রীর বিরুদ্ধে শিয়ালদহ আদালতে ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’এ মামলা করেছেন রোশান। যদি স্বামী বা স্ত্রী কোনো সঙ্গত কারণ ছাড়াই বাড়ি ছেড়ে বা দাম্পত্য সম্পর্ক ছেড়ে চলে যান তা হলে অপরজন এ মামলা করতে পারেন।

রোশানের অভিযোগ, শ্রাবন্তী নাকি কোনো সঙ্গত কারণ ছাড়াই তাকে ছেড়ে চলে গেছেন। এ ক্ষেত্রে রোশান যদি মামলায় জয়ী হন তা হলে আদালতের নির্দেশে আবারও সাবেক স্বামীর কাছেই ফিরতে বাধ্য থাকবেন শ্রাবন্তী।

এর আগে রোশান জানিয়েছিলেন, তাদের পরিবারে বিয়ে ভাঙার চল নেই। তিনি শ্রাবন্তীকেই আবার ফেরত চান।

যদিও স্বামীর বিরুদ্ধে গিয়ে বিচ্ছেদের মামলা করেন শ্রাবন্তী। সেই সঙ্গে রোশানের থেকে ভরণপোষণ চেয়েছেন তিনি। মঙ্গলবার খোরপোষের মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন আদালত। কারণ শ্রাবন্তীর বিরুদ্ধে অপর একটি মামলা চলছে।

ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় পারজারি অর্থাৎ হলফনামা দিয়ে আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছিলেন রোশান। খোরপোষের মামলায় স্থগিতাদেশ জারি করলেও মিথ্যা সাক্ষীর মামলা জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট