,

ভাতিজা তারেক অত লাফাইয়ো না, তুমি তো দেশেই আসতে পারবা না : কাদের সিদ্দিকী

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বিএনপির সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘বিএনপি যে পরিমাণ লাফালাফি করতেছে। এদের একজন ইংল্যান্ড থেকেই লাফায়। ভাতিজা তারেক রহমান; অত লাফাইয়ো না, তুমি তো দেশেই আসতে পারবা না। এত লাফাইতেছো কিসের জন্য?’

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কামালিয়াচালা মাদ্রাসা মাঠে হাতীবান্ধা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমানের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘ওর চাইতে ওর মা ভালো ছিল, কিন্তু এই লোকটা (তারেক রহমান) ভালো না। বিএনপির এক নেতা বলেন বাংলাদেশের চেয়ে পাকিস্তানই ভালো ছিল। আরেহ বেটা আপনি পাকিস্তান চলে যান। বাংলাদেশ না হলে মানুষের বাড়িতে কাজও পেতেন না।’

কাদের সিদ্দিকী বলেন, ‘যদি বঙ্গবন্ধু ওই অসময়ে মরে না যেতেন, তবে এই দেশ আরও শতগুণ-হাজারগুণ উন্নত হতো। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম এই দেশের মানুষ শান্তিতে থাকবে বলে। যার ক্ষমতা সে গরিবের মাথার ওপর পা দিয়ে যাবে না। যদি কেউ গরিবের মাথায় পাড়া দেয়, তবে তার পা গুঁড়িয়ে দেওয়া হবে।’

জনসভায় কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি সারা জীবন আওয়ামী লীগ করেছি। কিন্তু আওয়ামী লীগ তাদের কথা রাখে নাই। আটিয়া বন অধ্যাদেশ বাতিল করা হবে বলা হয়েছিল, কিন্তু বাতিল করে নাই। এক কোটি লোকের চাকরি দেওয়ার কথা ছিল, ১০ লাখ লোকেরও চাকরি দিতে পারে নাই। এই কারণে আমি আওয়ামী লীগ ছেড়ে দিয়ে নতুন দল কৃষক শ্রমিক জনতা লীগ করেছিলাম। সারা দেশে হুসেইন মুহম্মদ এরশাদের একটি সিদ্ধান্তও এখন আর কার্যকর নেই, কিন্তু আমার পাহাড়ের আটিয়া বন অধ্যাদেশ এখনো আছে। এই সুযোগে বন কর্মকর্তা ঘর দিতে গেলে টাকা নেয়।’

বন কর্মকর্তাদের হুঁশিয়ার করে কাদের সিদ্দিকী বলেন, ‘এরপর কোনো কর্মকর্তা আমার পাহাড়ের মানুষের কাছে টাকা চাইলে তাদের খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়া হবে। একজন মানুষও তার কোনো কাজ করবে না। অথচ এ বিষয়ে আজ থেকে প্রায় দুই বছর আগে আইনের খসড়া হয়েছে, পাহাড়ের যে জায়গায় যেমন আছে তেমনি থাকবে। যতদিন জরিপ শেষ না হচ্ছে, ততদিন বন বিভাগ মানুষের বাড়িতে গিয়ে হস্তক্ষেপ করতে পারবে না।’

জনসভায় হাতীবান্ধা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, দলটির জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর খান, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব, সানোয়ার হোসেন মাস্টার, দুলাল হোসেন, আশিক জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ