,

দেশে যথেষ্ট পরিমাণ খাদ্যসামগ্রী মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী

news-image

শরীয়তপুর প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দে‘শে রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এবছর রমজানে দেশে যথেষ্ট পরিমাণ খাদ্যসামগ্রীর মজুদ রয়েছে। দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপরও যদি কোনো অসাধু ব্যবসায়ী রমজানে দাম বাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শুক্রবার বিকেলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিজিটাল পল্লিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা দেশকে হাতের মুঠোয় করার লক্ষে এই ডিজিটাল পল্লিমেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা দেশকে অনেক সতর্কতার সঙ্গে পার করেছি। এখন আমাদের ভিশন-২০৪১ সালে দেশ এখন স্মার্ট বাংলাদেশ হবে।’

টিপু মুনশি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশ হবে উন্নত, শিক্ষিত হবে। সবার বাড়ি থাকবে, সবার শিক্ষা থাকবে এই স্বপ্নটি তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা পূরণ করে দিচ্ছেন। আমরা বড় ভাগ্যবান, তার মতো একজন নেত্রী রয়েছেন। গত ১৪ বছর নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সামনেও করে যাবেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবা খান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট