,

কালিহাতীতে সড়ক পার হতে গিয়ে বাস চাপায় ট্রাক চালকের মৃত্যু

news-image

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে চা পান খেতে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত একটি বাস চাপায় ইরফান মিয়া (৫৫) নামে ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ৩ টার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ট্রাক চালক ইরফান মিয়া কালিহাতী উপজেলার পৌলী গ্রামের মৃত কলিমুদ্দিন ওরফে বাবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিহাতীর পৌলী এলাকায়
ট্রাক রেখে ইরফান মিয়া চা পান খেতে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শিবু নাথ সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট