,

কালিহাতীতে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে কালিহাতী উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, ইউএনও নাজমুল হুসেইন, উপজেলা চেয়ারম্যান আনছার আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, কালিহাতী পৌর মেয়র নুরুন্নবী সরকারসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে কালিহাতী প্রেসক্লাবের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, সহ-সভাপতি কামরুল হাসান, দাস পবিত্র, যুগ্ম সম্পাদক সোহেল রানা, মনির হোসেন, কার্যকরী সদস্য মনিরুজ্জামান মতিন, সাহিত্য সম্পাদক আনিসুর রহমান শেলী, রবিন প্রমুখ।

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনের সভাপতিত্বে সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, বঙ্গবন্ধু ছিলেন দৃঢ়চেতা ও রাজনীতি সচেতন। তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এবং প্রখর স্মৃতিশক্তির অধিকারী। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শৈশব থেকেই তাদের সৎ গুণাবলীর উন্মেষ ঘটাতে হবে। বঙ্গবন্ধুর দেশ প্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী কেক কাটেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট