,

গোপনে শাকিব খান ও প্রযোজকের সমঝোতার চেষ্টা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছেন প্রযোজক রহমত উল্লাহ। যা লিখিত আকারে গতকাল বুধবার প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে জমা দেন এই প্রযোজক। অভিযোগের একদিন না পেরুতেই গোপনে ঘটনার মিমাংসার জন্য বসেছেন শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় দুজনের মধ্যে বিরোধ মিমাংসা করার চেষ্টা করেন পরিচালক খোরশেদ আলম খসরু। তবে ফলাফল শূন্য।

বিষয়টি নিশ্চিত করে দৈনিক আমাদের সময় অনলাইনকে খসরু বলেন, ‘আসলে বিষয়টি নিজেরা বসে সমাধানের চেষ্টা করছি। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই মনে করি, এটা না বাড়িয়ে সমাধান করা জরুরি। কিন্তু আজ তেমন কিছু হয়নি। আগামীকাল বিষয়টি নিয়ে আমরা আবার বসবো। আশা করি, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে।’

আরও পড়ুন: শাকিবের ‘নারী কেলেঙ্কারি’, যা বললেন নিপুণ

এর আগে, গতকাল বুধবার বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার জন্য লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।

অভিযোগপত্র অনুযায়ী, ২০১৭ সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া যান। সিনেমার শুটিং চলাকালে শাকিব খান যে ক্ষতিকর কাজগুলো করেছেন সেগুলো এই প্রযোজক অভিযোগে বিস্তারিত উল্লেখ করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট