,

মঞ্চে না উঠেই চলে গেলেন সাকিব, আক্ষেপ প্রবাসীদের

news-image

অনলাইন ডেস্ক : পুলিশের পরিদর্শক পদমর্যাদার এক সদস্যকে হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান। বর্তমানে দুবাইয়ে স্বর্ণের ব্যবসার সঙ্গে জড়িত তিনি। সেই আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গেছেন সাকিব। যা নিয়ে দেশে-বিদেশে চলছে বিতর্ক। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেও মঞ্চে না উঠেই ১০ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তিনি। এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন অপেক্ষায় থাকা প্রবাসী বাংলাদেশিরা।

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুবাইয়ের দেরা বাজারে আসেন সাকিব। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরাভ খান।

এর আগে, অনুষ্ঠানস্থলে যান উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, সঙ্গীত শিল্পী বেলাল খানসহ আরও অনেকে। স্থানীয় সময় বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধনী আয়োজন শুরু হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান ক্রেতাদের সাকিবের সই করা জার্সি ও ব্যাট উপহার দেয়ার ঘোষণা দেন আরাভ খান।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) পুড়িয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার ৬ নম্বর আসামি আরাভ খান।

মামুন হত্যার ঘটনায় তার ভাই ডিএমপির বনানী থানায় ২০১৮ সালের ১০ জুলাই একটি মামলা দায়ের করেন। এই মামলায় ২০১৯ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সেখানে আরাভের নাম আছে। মামলার এজাহার অনুযায়ী আরাভের আসল নাম রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়।

হত্যা মামলার সাজা থেকে বাঁচতে আবু ইউসুফ লিমন নামে এক তরুণকে বিকেএসপিতে খেলার সুযোগের প্রলোভন দেখান আরাভ। এই প্রলোভনে পড়ে লিমন আদালতে আরাভের বদলে আত্মসমর্পণ করে। পরে আদালত লিমনকে কারাগারে পাঠায়। এই ফাঁকে আরাভ ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার সহায়তায় নকল পাসপোর্ট বানিয়ে দেশ ত্যাগ করে দুবাই চলে যায়। পরে এ বিষয়টি জানাজানি হলে লিমনকে আদালত খালাস দেন।

দুবাইয়ের আরাভ খানই পুলিশ পরিদর্শক মামুন হত্যার ৬ নম্বর পলাতক আসামি বলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ নিশ্চিত করেছে। ডিবি জানায়, পুলিশের জমা দেওয়া অভিযোগপত্রেও তাকে পলাতক আসামি দেখানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট