,

প্রয়োজনে সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশ কর্মকর্তা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরাভ খানের মালিকানাধীন জুয়েলার্সের শোরুম উদ্বোধন করতে দুবাইয়ে যাওয়া নিয়ে তদন্তের স্বার্থে প্রয়োজনে ক্রিকেটার সাকিব আল হাসান ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ আজ বৃহস্পতিবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আরাভ খান সম্পর্কে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল। তারপরও তিনি কেন গেলেন সেটি আমাদের বোধগম্য নয়।

নানা আলোচনা-সমালোচনার ভেতরই দুবাইয়ের স্থানীয় সময় বুধবার রাত ৮টায় সাকিব ওই জুয়েলার্সের শোরুম উদ্বোধন করেন। ওই জুয়েলার্সটির মালিক আরাভ খানের প্রকৃত নাম রবিউল ইসলাম। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি। দুবাই থেকে তাঁকে দেশে ফেরাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে চিঠিও দিয়েছিল বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদরদপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মনজুর রহমান বলেন, ইন্টারপোল পুলিশের সহায়তায় রবিউলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এদিকে, হত্যা মামলার আসামি রবিউল দুবাইয়ে গিয়ে কীভাবে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হলেন– তা নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নানা মহলে আলোচনা চলছে।

দুবাইয়ে ওই অনুষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম, উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসসহ একাধিক তারকাকে আমন্ত্রণ জানানো হয়। হিরো আলম ও দেবাশীষ এখন দুবাই রয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট