,

বঙ্গবন্ধু সাফারি পার্কে অসুস্থ বাঘের মৃত্যু

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সেই অসুস্থ্য স্ত্রী বাঘটি মারা গেছে। অন্তত দেড় মাস ধরে নানা জটিলতা পার করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল স্ত্রী বাঘটি। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বাঘটি মারা যায় বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি থেকে বাঘটি (স্ত্রী) অসুস্থতা চোখে পড়ে। এরপর গত ১৩ ফেব্রুয়ারি থেকে অসুস্থ বাঘটি ধীরে ধীরে খাবার খাওয়া বন্ধ করে দেয়। পরে সেটি পার্কের বাঘ বেষ্টনীর পাশের খাঁচায় আটকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পরে সংগ্রহকৃত রক্তের নমুনা পরীক্ষাগারে (ল্যাবে) পাঠানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ আজ সন্ধ্যায় বাঘ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাঘটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। বার্ধক্যজনিত রোগেও ভুগছিল। তবে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গুরুত্বসহকারে চিকিৎসা চলছিল। নিয়ম অনুযায়ী মৃত বাঘের ময়নাতদন্ত শেষে পার্কের একটি নির্দিষ্ট স্থানে মাটি চাপা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জামান জানান, সাফারি পার্কে বাঘ মৃত্যুর বিষয়ে থানায় পার্ক কর্তৃপক্ষ সাধারণ ডায়রি করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯