,

সুপ্রিম কোর্টের ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা: আইজিপি

news-image

বরিশাল প্রতিনিধি : সুপ্রিম কোর্ট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ বুধবার বিকেলে বরিশালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

আইজিপি বলেন, ‘সুপ্রিম কোর্ট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার খবরটি আমার জানা নেই। সাংবাদিকরা দায়িত্ব পালনে পুলিশের পরিপূরক। আমরা একসঙ্গে কাজ করি। সুপ্রিম কোর্টের ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। তারা যেকোনো চ্যালেঞ্জ নিতে রাজি আছে। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে পুলিশ বাহিনী প্রস্তুত আছে।

এর আগে আইজিপি পটুয়াখালী থেকে বুধবার বিকেল সাড়ে ৩টায় নগরের বান্দ রোডস্থ পুলিশ অফিসার্স মেসে পৌঁছান। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম ও ডিআইজি এস.এম আক্তারুজ্জামানসহ শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে আইজিপি মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ভবন ও রূপাতলীতে নির্মাণাধীন মেট্রোপলিটন পুলিশ লাইন্স পরিদর্শন করেন। বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে বিভাগের পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেন আইজিপি।

এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট