,

ভারতে পেঁয়াজ নিয়ে বিপাকে চাষীরা, দাম নেই

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিম ভারতের রাজ্য মহারাষ্ট্রে পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। ন্যায্যমূল্য না পাওয়ায় চাষীদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা ন্যায্যমূল্যের দাবিতে মুম্বাই পর্যন্ত ২০০ কিলোমিটারের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন তারা। খবর: বিবিসি’র।

চাষীদের বিক্ষোভের মুখে রাজ্য সরকার পেঁয়াজচাষীদের জন্য অর্থসহায়তা ঘোষণা করেছেন। কিন্তু চাষীরা সে ঘোষণাকে নাকচ করে দিয়েছেন। তারা ন্যায্যমূল্যের দাবিতে অনড়।

মহারাষ্ট্রের নাসিক এলাকার বড় একটি পারিবারিক কৃষি খামার নামদেব ঠাকরেতে ক্ষেত্রে সারি সারি পেঁয়াজ পঁচে যাচ্ছে। দাম না থাকায় ক্ষেত থেকে তোলাই হচ্ছে না পেঁয়াজ। প্রায় প্রতিবছরই ভারতের চাষীরা পেঁয়াজের দাম নিয়ে বিপাকে থাকেন।

নাসিকের কৃষকেরা জানান, পাইকারি বাজারে ১০০ কেজি পেঁয়াজ ২০০ থেকে ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে।

কৃষকদের দাবি, প্রতি ১০০ কেজি পেঁয়াজের পাইকারি দাম যেন ১২০০ রুপির বেশি থাকে।

বছরে ভারত দুই কোটি ৪০ লাখ টনের মতো পেঁয়াজ উৎপাদিত হয়। চীনের পরই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত। এক মহারাষ্ট্র রাজ্যেই এর অর্ধেকের বেশি পেঁয়াজ আবাদ হয়। ভারতজুড়ে যা পেঁয়াজ উৎপাদন হয় তার ১০ থেকে ১৫ শতাংশ রপ্তানি করে থাকে দেশটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট