,

টিসিবির পণ্য পেতে ক্রেতাদের হুড়োহুড়ি

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায় আজ থেকে শুরু হওয়া টিসিবির পণ্য নিতে প্রায় যুদ্ধ শুরু করেছেন নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চাল, ডাল, তেল, চিনি সংগ্রহ করার চেষ্টা করছেন কার্ডধারীরা। তাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে ডিলার ও তাদের লোকদের।

বুধবার (১৫ মার্চ) নগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডে দুই লিটার তেল, এক কেজি চিনি, ২ কেজি ডাল ও এক কেজি ছোলা বিক্রি করছেন ডিলাররা।

ডিলারদের অভিযোগ, এর আগে যখন আমরা পণ্য দিয়েছি তখন টিসিবি থেকে ডাল ও চিনি প্যাকেটজাত করে দেওয়া হয়েছে। কিন্তু এবার তা দেওয়া হয়নি। গোডাউন থেকে মাল এনে তা কয়েকজনকে দিয়ে প্যাকেট করে সরবরাহ করতে হচ্ছে। এতে সময় লাগছে অনেক।

টিসিবি সূত্রে জানা যায়, নগরীর ৩১টি ওয়ার্ডের জন্য ১৬৫ জন ডিলার রয়েছেন। এই ডিলাররা পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রয় করবেন। আজ নগরের ২৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে ৯ হাজার কার্ডধারী পরিবার এই পণ্য কিনতে পারবেন।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের বাসিন্দা জুয়েল বলেন, প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের উচ্চমূল্যের কষাঘাতে অতিষ্ট সাধারণ মানুষ। সেই কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে রমজান উপলক্ষে বিভিন্ন পণ্যের বাড়তি দাম। ফলে একটু কম দামে কোথাও নিত্যপণ্য পেলে সেখানেই হামলে পড়ছেন সাধারণ মানুষ।

৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা এলাকার বাসিন্দা সেলিম বলেন, সকালে টিসিবির মালামাল দেওয়ার খবর পেয়ে লাইনে দাঁড়িয়েছি। দুপুরের পর থেকে ডিলাররা মাল দেওয়া শুরু করেছেন। শুধু তেলের দাম কম হওয়ায় দাঁড়াতে হয়েছে।

২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেক্সোনা বলেন, দুই লিটার তেল হলে আমাদের ৪ জনের সংসারে ১৫-২০ দিন চলে যাবে। বাকি সময়ের জন্য বাজার থেকে কিনতে হবে।

তিনি বলেন, এবার অনেক দিন পর মাল দিচ্ছে টিসিবি। তবে পরিমাণে একটু বেশি দিলে ভালো হতো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট