,

রমজানে ব্যাংক লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রমজান মাসে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, রোজায় সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলারে জারি করা হয়েছে।

তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছাতে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। বর্তমানে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হয়। আর ব্যাংক খোলা থাকে বিকেল ৫টা পর্যন্ত।

সাধারণভাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকের লেনদেন এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। তবে ডলার সঙ্কটের এ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের আলোকে গত বছরের শেষভাগে ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমানো হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট