,

দুবাইয়ে ‘চিল’ করছেন হিরো আলম

news-image

বিনোদন প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন হিরো আলম। আগামীকাল সেখানের একটি স্বর্ণের দোকানের উদ্বোধন করবেন তিনি। সেখানে অতিথি হয়ে হিরো আলমের পাশাপাশি আরও আছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের সাকিব আল হাসান, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, গায়ক নোবেলসহ আরও অনেকে।

দুবাইয়ের ওয়াল ফেমাস গোল্ড মার্কেট প্লেসে অবস্থিত গোল্ডের দেকান উদ্বোধনের জন্য গতকাল রোববার রাতেই ঢাকা ত্যাগ করেন হিরো আলম। বর্তমানে দুবাই শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। যার প্রমাণ মেলে তার ফেসবুকে। আজ সোমবার দুবাইয়ের একটি সুইমিং পুলে গোসলের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। আগামীকাল তিনি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন।

দুবাই থেকে হিরো আলম বলেন, ‘দারুণ সময় পার করছি। এখানে অনেক দেশের তারকারা এসেছে। আমিও আমন্ত্রিত। এখানের বিখ্যাত সব জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। দুবাইয়ের ঐতিহ্যবাহি বাজপাখির সঙ্গেও ছবি তুলেছি। এখানে সময়গুলো দারুণ কাটছে। আনন্দের সময়গুলো ভক্ত-দর্শকদের সঙ্গে ভাগাভাগি করব।’

হিরো আলম জানান, উদ্বোধন অনুষ্ঠান শেষে দুবাইয়ে বেশ ক’দিন থাকবেন তিনি। দেখা করবেন প্রবাসী ভাই-বোনদের সঙ্গে। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করব। সব ঠিক থাকলে আগামী রোববার দেশে ফিরবেন হিরো আলম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট