,

কৃষ্ণসাগরের আকাশসীমায় মার্কিন ড্রোন ও রুশ যুদ্ধবিমানের সংঘর্ষ

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার একটি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের মধ্যে কৃষ্ণসাগরের আকাশসীমায় সংঘর্ষ হয়েছে। খবর: বিবিসি’র।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার দুটি এসইউ-২৭ যুদ্ধবিমানের একটির সঙ্গে সংঘর্ষের ফলে মঙ্গলবার মানব আরোহীবিহীন মার্কিন এমকিউ-৯ ড্রোনটি ভূপাতিত হয়েছে।

ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন টহল করছিল, এমন সময় রাশিয়ার দুটি যুদ্ধবিমান তাদের সামনে বাধা সৃষ্টি করেছে বলে জানায় মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড বলেছে, ‘রাশিয়ার অনিরাপদ ও অপেশাদার এ আচরণের কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।’

ইকনোমিস্ট ম্যাগাজিনের প্রতিরক্ষা বিষয়ক সম্পাদক শশাঙ্ক জোশী বিবিসিকে বলেন, ‘রুশরা গায়ে পড়ে ড্রোনের পেছনে লাগার চেষ্টা করছে কারণ এগুলো তাদের (রুশদের) যোগাযোগব্যবস্থায় বাধা তৈরি করছে।’

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘কৃষ্ণসাগরের উপরে যুক্তরাষ্ট্রের আকাশযানের রুশদের মুখোমুখি হওয়ার ঘটনা বিরল নয়, তবে এবারই প্রথম সংঘর্ষ হলো এবং বিধ্বস্তের ঘটনা ঘটল।’

গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সামরিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে। কৃষ্ণসাগরের পাড়ঘেঁষে রয়েছে বুলগেরিয়া, জর্জিয়া, রোমানিয়া, রাশিয়া, তুরস্ক ও ইউক্রেন। মূলত ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিলে এ অঞ্চলে উত্তেজনার সূত্রপাত ঘটে। এরপর গত বছর পুরোদমে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নজরদারিমূলক উড্ডয়ন বাড়িয়ে দেয়। তবে আন্তর্জাতিক আকাশসীমায় সচরাচর এমন উড্ডয়ন করে থাকে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট