,

অস্কার কিনেছেন রাজামৌলি!

news-image

বিনোদন ডেস্ক : সদ্যই অস্কার জিতল এস এস রাজামৌলির ‘আরআরআর’ চলচ্চিত্রের গান ‘নাটু নাটু’। এবারের অস্কার মঞ্চে নাটু নাটুর জয়জয়কার। রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ সিনেমাটির এই গান অস্কারে সেরার শিরোপা পাওয়ায় গোটা ভারত উচ্ছ্বসিত। ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি, সিনেমার গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে হঠাৎ করেই উঠল এক বিতর্কিত অভিযোগ।

হঠাৎই গুঞ্জন উঠল বহু কোটি খরচ করে নাকি রাজামৌলি এই অস্কার কিনেছেন! হ্যাঁ, এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী জ্যাকলিনের ব্যক্তিগত মেকআপ ম্যান শান মিট্টাথুল। তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন মেকআপ আর্টিস্ট।

শান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি এত দিন ভাবতাম ভারতেই শুধু পুরস্কার কেনা যায়। কিন্তু এখন দেখছি অস্কারও বিক্রি হয়! টাকা দিয়ে সব হয়।’

তবে শুধু জ্যাকলিনের মেকআপ আর্টিস্ট নয়, ‘আরআরআর’কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী সিনেমার পরিচালক তামারেড্ডি ভরদ্বাজও। তার অভিযোগ, ৬০০ কোটি দিয়ে বানানো ওই সিনেমা নাকি অস্কার প্রমোশনের জন্য খরচ করেছে আরো ৮০ কোটি রুপি। পরিচালকের কথায়, ‘ওই টাকায় আমাদের ৮ থেকে ১০টা সিনেমা তৈরি হয়ে যায়। আর ওরা ওই টাকা শুধু প্রচারের জন্য ব্যয় করেছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট