,

৪১তম বিসিএসে ৩৭০ পদ বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ৪১তম বিসিএসে পাঁচ ক্যাডারে পদ সংখ্যা ৬৭টি থেকে বাড়িয়ে ৪৩৭টি করার সিদ্ধান্ত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি চিঠি সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।

৪১তম বিসিএসে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা বেড়ে দাঁড়াবে দুই হাজার ৫০৫ জন।

নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ৪১তম বিসিএসে এখন পর্যন্ত ৩৭০টি পদ বাড়ছে। এর মধ্যে সহকারী ডেন্টাল সার্জন ৩০ জনের জায়গায় ১৪১ জন; পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জনের স্থলে ১৬৯ জন। বন ক্যাডারে পদসংখ্যা বেড়ে হয়েছে ১৬টি, মৎস্য ক্যাডারে বেড়ে হয়েছে ৩৩টি, রেলওয়েতে পদ বেড়ে হয়েছে ১১টি।

২০২২ সালের ডিসেম্বরে ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়ে এখনও চলছে। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৯১৫ জন ক্যাডার নেওয়া হবে শিক্ষায়। প্রশাসন ক্যাডারে ৩২৩ জন এবং পুলিশে নেওয়া হবে ১০০ জন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না