,

ত্রিদেশীয় মহাসড়কে যুক্ত হতে মিয়ানমারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ

news-image

কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ভারত-মিয়ানমার-থাইল্যান্ড মহাসড়কে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে সম্মতি আছে থাই ও ভারত সরকারের। মিয়ানমারের ইতিবাচক সাড়ার অপেক্ষায় ঝুলে আছে বিষয়টি।

আজ মঙ্গলবার বাংলাদেশ ও থাইল্যান্ডের পররাষ্ট্র সচিব পর্যায়ের তৃতীয় বৈঠক ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) থেকে এ বিষয়ে সম্মতি আসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরও থাই বিনিয়োগ, দেশটির সঙ্গে বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা ও কানেক্টিভিটি ইস্যুতে ত্রিদেশীয় মহাসড়কে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে অগ্রাধিকার দেয় ঢাকা। একই সঙ্গে ঢাকা-ব্যাংককের মধ্যে কোস্টাল শিপিং চালুর বিষয়ে ঢাকার পক্ষ থেকে জোর দেওয়া হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। থাইল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি সারুন চারোয়েনসুওয়ান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট