বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের ঘটনা আ.লীগের পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও হারুনুর রশীদের নামে তথ্যমন্ত্রীর বক্তব্য বানোয়াট দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তথ্যমন্ত্রী যে অভিযোগ নিয়ে আমাদের দুইজন নেতার বিরুদ্ধে কথা বলেছেন সেটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। রুমিন ও হারুনের তেমন কোনো ফেসবুক আইডি নেই। ফেক আইডি খুলে এসব অপপ্রচার চালানো হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের তো এটি নতুন কোনো কিছু নয়। বরং সেখানকার ঘটনাটি আওয়ামী লীগের পূর্বপরিকল্পিত। তারা ঘটনা ঘটাবে আর দোষ দেবে আমাদের ওপর।

সোমবার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই সরকার গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে যত রকমের অপপ্রচার চালানো যায় তা করে যাচ্ছে। পঞ্চগড়ের এই ঘটনার সঙ্গে এই সরকার সরাসরি জড়িত। এর দায়ভার সরকারকেই নিতে হবে। কিন্তু উল্টো সেখানে আমাদের যেসব নেতা আছেন, তাদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।

সরকার পরিকল্পিতভাবে জনগণের দৃষ্টি প্রভাবিত করার জন্য পঞ্চগড়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে দাবি করে ফখরুল বলেন, যখন দেশের সকল জনগণ তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছে ঠিক তখনি সরকারের লোকেরা জনগণের দৃষ্টি অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য এমন সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কাজ করে যাচ্ছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর