,

গভীর রাতে মাইক্রোবাসে আগুন, ৪ জন পুড়ে অঙ্গার

news-image

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঙামাটি এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চার যাত্রী আগুনের পুড়ে অঙ্গার হয়ে যান। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

মাইক্রোবাসের অগ্নিদগ্ধ সাত আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আহত এক যাত্রী জানান, মাইক্রোবাসের সবাই জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়, এরপর আর কিছু বলতে পারেননি তিনি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনেন ও উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট