,

অপুকে কোলে নিতে গিয়ে একি করলেন নিরব!

news-image

বিনোদন ডেস্ক : গানের শেষভাগে চিত্র নায়িকা অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে মঞ্চে ফেলে দেন সহ-অভিনেতা চিত্রনায়ক নিরব। আর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়-‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের সঙ্গে নাচছিলেন নায়িকা অপু বিশ্বাস ও নায়ক নিরব। নাচের শেষ অংশে অপুকে কোলে নেওয়ার চেষ্টা করেন নিরব। কিন্তু এতেই ঘটে ঝামেলা। অপুকে কোলে নিতে গিয়ে মঞ্চের ওপর ফেলে দেন। নিরব নিজেও পড়ে যান।

পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য অনুরোধ করেন অপু বিশ্বাস।

তিনি বলেন, ‘আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করব, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে স্কার্টের কারণে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করব, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট