,

৪ জেলায় শুরু হয়েছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : শীত যেতে না যেতেই দেশের চার জেলায় শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ক্রমেই ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রোববার (১২ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৬, কক্সবাজারের ৩৬, টেকনাফের ৩৬ দশমিক ৪ এবং বান্দরবনে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এটি চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী ফেব্রুয়ারি মাসের সঙ্গে সঙ্গে শীতও বিদায় নিয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপপ্রবাহের মুখোমুখি হল দেশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবুল কালাম মল্লিক বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। এরপর কয়েকদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট