,

কালবৈশাখী এ সপ্তাহেই আঘাত হানতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে ১৫ থেকে ১৯ মার্চের মধ্যে আঘাত হানতে পারে কালবৈশাখী। ভারতীয় সংবাদমাধ্যম ‍হিন্দুস্তান টাইমস আভাস দিয়েছে, ১৫ মার্চ বিকেলের পর থেকে ১৬ মার্চ সকাল ৮টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগে কালবৈশাখীসহ শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে পারে।

একই সঙ্গে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল গত শুক্রবার তার ফেসবুকেও একই ধরনের আভাস দেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, সে দেশের পশ্চিমবঙ্গের একাধিক জেলা হয়ে এ কালবৈশাখী ১৬ মার্চ বাংলাদেশে প্রবেশ করার আশঙ্কা রয়েছে। ঝড়ের পরিধি হবে কুষ্টিয়া, চুয়াঙাঙ্গা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। ঢাকায়ও অগ্রসর হতে পারে।

এ ছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা পর্যন্ত এ ঝড় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কোনো জেলায় ঝড় প্রচণ্ড গতিতে বইতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো গতিবিধি বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আজকালের মধ্যে ঝড়ের গতিবিধি বোঝা যাবে। তবে সার্বিকভাবে সংকেত দেওয়ার প্রস্তুতি রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট