সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ জয়ের মিশনে বিকেলে মাঠে নামছে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ শুরুর আগে যদি বলা হতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ, নির্ঘাত হেসেই উড়িয়ে দিত সবাই। টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ পর সেই সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। সুযোগ বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নেওয়ার।

সেই লক্ষ্যে আজ রোববার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী সাকিবের দল। চোখ এবার সিরিজ জয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এর আগে, সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চট্টগ্রামের সাগরিকায় ইংল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। সেই জয়ই ছিল তাদের বিপক্ষে সাকিব আল হাসানদের টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম জয়।

প্রথম ম্যাচ জয়ের পর টাইগারদের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নামার আগে হয়তো মনের ভুলেও সিরিজ হারানোর কথা ভাবেননি কেউই। কেননা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। অবশ্য সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার পেসার হাসান মাহমুদ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার মাঠে নামার আগেরদিন গতকাল শনিবার তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন। সেখানে এই টাইগার পেসার বলেন, ‘এই মুহূর্তে আমরা যে দলটা খেলছি, তারা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। প্রথম ম্যাচের মোমেন্টাম ধরে রেখে মিরপুরেও জিততে চাই।’

দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচের মতো জয়ের ধারা অব্যাহত থাকবে, এমনই বিশ্বাস হাসানের, ‘আমি মনে করি খেলা যেহেতু মিরপুরে, সেহেতু ভালো উইকেটই হবে। আমরা ওদের প্রথম ম্যাচে হারিয়েছি, সেই মানসিকতা ধরে রাখার।’

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। যদি কোনো পরিবর্তন আনা হয়, তবে সেখানে শামীম পাটোয়ারীর জায়গায় দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশীদ, ক্রিস জর্ডান, মার্ক উড, জোফরা আর্চার।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী