,

রমজানে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রমজান মাসে জ্বালানি সরবরাহ নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ভারত থেকে ডিজেল আসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের জ্বালানি সংকট কাটাতে চালু হচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন। আগামী ১৮ মার্চ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনের মাধ্যমে উত্তরাঞ্চলে ডিজেলের ঘাটতি পূরণ হবে। এতে জ্বালানি সমস্যা থেকে মুক্তি পাবে উত্তরের ১৬ জেলার মানুষ। যে ডিজেল আসবে তার মান ভালো।

নসরুল হামিদ আরও বলেন, চলতি মাসের ১৮ তারিখ ভার্চুয়ালি যুক্ত হয়ে তেল আনার এ কার্যক্রম উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। সরবরাহ শুরু হলে দীর্ঘদিনের জ্বালানি সমস্যা থেকে মুক্তি পাবে উত্তরাঞ্চলের মানুষ।

জানা গেছে, ভারতের শিলিগুড়ি নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ও বাংলাদেশ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ফ্রেন্ডশিপ পাইপলাইনে বছরে ভারত থেকে আসবে ১০ লাখ মেট্রিক টন ডিজেল। এছাড়া এই পাইপলাইন দিয়ে ডিজেল আমদানিতে ব্যারেল প্রতি ৫ দশমিক ৫০ ডলার খরচ হবে। আগে চট্টগ্রাম-খুলনা বন্দর থেকে সড়কপথে তেল আনতে প্রতি ব্যারেলে ব্যয় হতো প্রায় ১১ ডলার। নুমালীগড় রিফাইনারি থেকে পঞ্চগড় ও নীলফামারী হয়ে ১৩০ কিলোমিটার পাইপলাইন দিয়ে সরাসরি পার্বতীপুরের রেলহেড ডিপোতে আসবে ডিজেল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট