,

ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা দুই সপ্তাহের জন্য স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান নেতা ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য একটি প্রেপ্তারি পরোয়ানা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এতে প্ররোচনামূলক বক্তৃতা মামলায় সাময়িক সাময়িক স্বস্তি পেলন ইমরান খান।

পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্ট (বিএইচসি) স্থানীয় সময় শুক্রবার এই স্থগিতাদেশ দেন। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে কোয়েটা নগর এবং দায়রা আদালতের বিচারক বৃহস্পতিবার ওই পরোয়ানা জারি করেছিলেন। ইমরানকে গ্রেপ্তারে নির্দেশ দেন তিনি। সেই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন ইমরান খান। সেই আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট। এমনটাই জানানো হেয়েছে কোয়েটা, জিও নিউজ এর প্রতিবেদনে।

আদালতের আদেশ অনুযায়ী পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে কোয়েটা পুলিশের একটি দল লাহোরে এসছে। এর মধ্যেই এমন স্থগিতাদেশ এলো।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে থাকাকালীন বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনি ভাবে বিক্রি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত অক্টোবরে পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ থেকে ইমরানকে বরখাস্ত করে দেশেটির নির্বাচন কমিশন। ইমরান খান পরবর্তী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলেও জানানো হয়। সে সময় নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইমরান খান প্রকাশ্যে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠে।

বিচারপতি কাকার ওয়ারেন্ট স্থগিত করার সময় বেলুচিস্তান পুলিশ প্রধান, এসপি লিগ্যাল এবং বিজলি থানার স্টেশন হাউস অফিসারের জন্যও সমন জারি করেন। এরপর শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয় বলে জানিয়েছে জিও নিউজ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট