সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের ‘প্রথম’ সিরিজ জয়ের হাতছানি

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি ক্রিকেটের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারিয়ে তিন ম্যাচের সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। এ নিয়ে ইংলিশদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে টাইগাররা। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় হাতছানি দিচ্ছে সাকিব আল হাসানদের। আগামীকাল ১২ মার্চ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ ম্যাচে জয় পেলেই সিরিজ ২-০ তে নিজেদের করে নেবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে সাকিবরা। এই প্রথম সাক্ষাতের সিরিজটি স্মরণীয় করে রাখতে চাইবেন তারা। আর সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ।

এ পর্যন্ত তিন ম্যাচের তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১২ সালের জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ তে জিতেছিল টাইগাররা। ২০১৮ সালের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল। ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েও কুড়ি ওভারের ক্রিকেটে দারুণ সাফল্য পায় টাইগাররা। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১-এ জিতে নেয় বাংলাদেশ। তবে তিন ম্যাচের তিনটি সিরিজই বিদেশের মাটিতে জিতেছে লাল-সবুজের জার্সিধারীরা। এবার ঘরের মাঠে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় হাতছানি দিচ্ছে তাদের। অবশ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতার রেকর্ড রয়েছে বাংলাদেশের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ তে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ।

সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে জিতেছিল টাইগাররা। এরপর তিন জাতির টুর্নামেন্ট ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে তারা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ প্রথমবারের মতো ২০ ওভারের ক্রিকেট খেলছেন সাকিব, মুশফিকরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর ম্যাচেই তিন বিভাগের (ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং) সমান তালে পারফরম্যান্স করেছেন তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিকেটারদের এমন মনোভাব সামনের দিনগুলোতেও দেখতে চান সাকিব আল হাসান। ইংল্যান্ডকে সিরিজের প্রথম ম্যাচে হারানোর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক জানান, যে মনোভাব নিয়ে ক্রিকেটাররা ম্যাচ খেলেছেন, তা ছিল অসাধারণ। এভাবেই ক্রিকেট খেলতে চান তারা। সামনের ম্যাচে এমন ছন্দ ধরে রাখতে চাইবে টাইগাররা। আজ মিরপুরে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেবেন তারা। ইংল্যান্ড দলের ক্রিকেটাররাও ঘুরে দাঁড়ানোর আশায় অনুশীলনে নিজেদের তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী