,

তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী বাছাইয়ে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বাংলাদেশ। আজ শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এ জয় পায় তারা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না রানী।

ম্যাচে বাংলাদেশ একচেটিয়া খেললেও প্রথম গোলের জন্য ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আকলিমা। স্বপ্নার কর্নার থেকে আকলিমার শট গোলরক্ষক ফিরিয়ে দিলে জটলা তৈরি হয়। পরে বল আকলিমার পায়ে গেলে তিনি তা তুর্কমেনিস্তানের জালে জড়ান।

ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকলিমা খাতুন। ডান দিক থেকে ইতি খাতুনের ক্রসে ডান পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

এরপরের সময়টা মূলত স্বপ্না রানীর। ম্যাচের ৮১ ও ৮২ মিনিটে দুটি গোল করেন তিনি। স্বপ্নার এ দুই গোলে ব্যবধান ৪-০ করে বাংলাদেশ।

আগের ম্যাচে ইরানের বিপক্ষে ১-৭ গোলে হেরেছিল তুর্কমেনিস্তান। আজকের ম্যাচে হারের মাধ্যমে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তকারা। বাছাইয়ের পরবর্তী ধাপে যেতে হলে বাংলাদেশকে অবশ্যই ইরানকে হারাতে হবে। ওই ম্যাচ ড্র হলে বাংলাদেশ ও ইরানের পয়েন্ট হেড টু হেড সমান হবে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইরান এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে খেলবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট