,

ভবনের বেসমেন্ট থেকে দেহাংশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ৭ তলা ভবনের বেসমেন্ট থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবুল বাশার।

ঘটনাস্থল থেকে তিনি বলেন, ‘বিস্ফোরণে বিধ্বস্ত ৭ তলা ভবনের বেসমেন্ট থেকে মানুষের কোমরের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। পরে সেটি র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা করা হয়।’

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘ভবনটিতে কোনো মরদেহ আছে কি না, ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষার পর ধংসস্তূপ সরিয়ে তল্লাশি চালানো হচ্ছে।’

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ভবনে বিস্ফোরণের ঘটনায় এখনো তিন জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট