,

সিদ্দিকবাজারে লাশ হলো কেরানীগঞ্জের সিয়াম ও রাহাত

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : শবে বরাতের রাত, আজ একটু তাড়াতাড়ি বাসায় গিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিবে এ জন্য মালিকের কাছে আগেই বলে রেখেছিল রাজধানীর সিদ্দিক বাজারের জয়নাল স্যানেটারি কর্মচারী সিয়াম (১৮)। বিস্ফোরণের ঘটনায় সিয়াম ঠিকই বাড়ি ফিরল তবে লাশ হয়ে। বিস্ফোরণের সিয়ামের পুরো শরীর ঝলসে গেছে তার।

নিহত সিয়াম শরীয়তপুরের জাজিরা জানশরিফকান্দি গ্রামের বাসিন্দা। বর্তমানে পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের কেবর্ত্যপাড়ায় বাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি। অভাবের সংসারে বাবাকে সাহায্য করতে লেখাপড়া ছেড়ে গত বছর স্যানেটারি দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচা মো. হানিফ জানান, আনিকা স্যানেটারির সামনে হঠাৎ বিস্ফোরনে পুরো এলাকা মুহূর্তের মধ্যেই আগুনের কুণ্ডলী ও ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বেশ কয়েকটি দোকানের সাইনবোর্ড প্রায় ১০০ ফুট দূরে গিয়ে বিদ্যুৎতের তারের সঙ্গে ঝুলে ছিল। রাস্তার উপরে অনেক মানুষ পোড়া অবস্থায় কাতড়াচ্ছে। আশপাশ থেকে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। এরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজে অংশ নেয়।

তিনি আরও বলেন, ‘আমি, দুলাল ভাই ও ভাতিজা সিয়াম পাশাপাশি ভিন্ন ভিন্ন দোকানে কাজ করি। দুর্ঘটনার সময় সিয়াম দোকান বন্ধ করার জন্য দোকানের বাহিরের মালগুলো গুছিয়ে ভেতরে আনছিল। দুর্ঘটনার পর থেকেই ভাতিজাকে খুঁজে পাচ্ছিলাম না। পরে ঢাকা মেডিকেলে গিয়ে ভাতিজার মরদেহ পেয়েছি আমরা।’

এছাড়াও একই ঘটনায় কেরানীগঞ্জের চুনকুটিয়া মাস্টার বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাহাতের (১৯)) মরদেহ ঢাকা মেডিকেলে গিয়ে সনাক্ত করেছে তার পরিবার।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের সিদ্দিকবাজার সেনেটারি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণে পথচারীসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৬ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট