,

ভাই কাদের মির্জাকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ছোট ভাই আবদুল কাদের মির্জাকে দেখতে হাসপাতালে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের প্রায় আধা ঘণ্টা হাসপাতালে ছিলেন। তিনি তার ছোট ভাইয়ের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক বলেন, ‘মন্ত্রী মহোদয় (ওবায়দুল কাদের) বাবাকে দেখতে এসেছেন। বাবার সঙ্গে কথা বলেছেন। সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এছাড়া ডাক্তারদের সঙ্গেও কথা বলেছেন। তিনি প্রায় আধা ঘণ্টা হাসপাতালে ছিলেন।’

নিজের বাবার চিকিৎসার ব্যাপারে তিনি বলেন, ‘বাবা হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কেবিনে আছেন। বাবার হার্টে গতকাল একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে। এর আগেও দুটি রিং বসানো ছিল। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

এর আগে গত রোববার দুপুরে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি মিছিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কাদের মির্জা।

ওই দিন বিকেলে বুকে ব্যথা অনুভব হলে ঢাকায় রওনা দেন কাদের মির্জা। পর দিন সোমবারসকালে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে এনজিওগ্রাম শেষে ডা. কায়সার নাসিরুল্লাহ খান তার হার্টে একটি রিং প্রতিস্থাপন করেন।

উল্লেখ্য, ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই আবদুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী