,

বিস্ফোরণ হওয়া ভবনের মালিককে নিয়ে গেছে ডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সিদ্দিকবাজারের বিস্ফোরণ হওয়া ভবনের মালিককে নিয়ে গেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ছাড়া ওই ভবনে থাকা এক স্যানিটারি পণ্যের দোকানের মালিককেও নিয়ে গেছে তারা।

ডিবির নিয়ে যাওয়া ভবন মালিকের নাম ওয়াহিদুর রহমান, আর দোকানমালিকের নাম আব্দুল মোতাবেল মিন্টু। আজ বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান। তিনি আমাদের সময়কে বলেন, ‘তাদের আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। ভবনের কি অবস্থা, কোথায় গ্যাসের লাইন গেছে, ভবনটি বাণিজ্যিক নাকি, ভবনের সার্বিক অবস্থা জানার জন্য তাদের নিয়ে আসা হয়েছে। তাদের অবহেলা আছে কি না বা কীভাবে তারা ভাড়া দিয়েছেন, কি কি থাকত সেখানে, কি কি প্রতিষ্ঠান আছে- বিস্তারিত জানার জন্য নিয়ে আসা হয়েছে।’

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন। মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট