,

রমজান উপলক্ষে কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সএ কথা জানায় সরকারি এ বিপণন সংস্থা।

টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম দুই পর্বে করা হবে। এই লক্ষ্যে প্রথম পর্বের কার্যক্রম বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রথম পর্বে পণ্য সামগ্রী কিনতে পারবেন।

এতে জানানো হয়, ভোক্তারা সর্বোচ্চ এক কেজি চিনি ৬০ টাকা দরে কিনতে পারবেন। মসুর ডাল ৭০ টাকা দরে দুই কেজি, সয়াবিন তেল লিটার ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার, ছোলা ৫০ টাকা দরে এক কেজি এবং ১০০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি খেজুর ক্রেতারা নিতে পারবেন। তবে খেজুর শুধুমাত্র ঢাকা শহরে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট